সাইয়ারাহতে মেশিন লার্নিংসহ ইন্টারনাল ক্যামেরা এসডিকে
২০২৩ - বর্তমান
ইন-হাউস ক্যামেরা এসডিকে নিয়ে কাজ করেছি, যেটা আবার সেন্সর বেসড ভ্যালিডেশন আছে, আবার YOLOv8 আর মেশিন লার্নিং ব্যবহার করে গাড়ির অ্যাঙ্গেল চেক করে দেখে ছবি ঠিক উঠেছে কি না। আবার মরুভূমির পরিবেশের কথা মাথায় রেখে একটা আপলোড এসডিকেতেও কাজ করেছি, যেটা আনস্ট্যাবল নেটওয়ার্ক আর প্রচন্ড হিটের কথা মাথায় রেখে বানানো।
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামি অ্যাপগুলোর একটার আধুনিকায়ন
২০২২ - ২০২৩
বাংলাদেশের সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া ইসলামি অ্যাপগুলোর একটা আল-হাদিস। আমি এটা পুরোটা ফ্লাটারে নতুন করে লিখতে কাজ করেছি, যাতে আইওএস অ্যান্ড্রয়েড দুটোই সাপোর্ট করা যায়।
চুক্তিভিত্তিক
চলমান
ছোট ব্যবসার জন্য চুক্তিভিত্তিক বিভিন্ন প্রজেক্টে কাজ করছি। যেমন, প্যাশেন্ট এক্সেস নামে একটা ডাক্তার এপয়েন্টমেন্ট, জবাম্যাক্স নামে জব প্ল্যাটফর্ম, সুপার ডিল কেএসএ নামে একটা সৌদি ঘড়ির ইকমার্স সাইট, একটা পিওএসে সুনমি প্রিন্টার এসডিকে সাপোর্ট ইত্যাদি ইত্যাদি।