প্রজেক্ট

লাইব্রেরি ও টুলস

Ktor2Curl

২০২৪ - কটলিন · সার্ভার/ক্লায়েন্ট

নেটিভ অ্যান্ড্রয়েডে OkHttp রিকুয়েস্ট ডিবাগ করার জন্য Ok2Curl নামে একটা লাইব্রেরি আছে। যেটা দিয়ে রিকুয়েস্টের cURL কমান্ড লগ করা যায় যেটা আবার টার্মিনালে রান করা যেতো বা ব্যাকএন্ডে সাথে শেয়ার করা যায়। যেহেতু Ktor এ এমন কিছু ছিলো না। আমি ব্যক্তিগত ব্যবহারের জন্য এটা ডেভেলপ করেছিলাম।

টেক স্ট্যাক: Kotlin, Ktor

কেন গুরুত্বপূর্ণ: ইজিলি এপিআই রিকুয়েস্টের cURL কমান্ড বের করে নিজে রান করা যায় বা ব্যাকএন্ড টিমের সাথে শেয়ার করা যায়।

kVINInfo

২০২৪ - কটলিন · মাল্টিপ্ল্যাটফর্ম

পিউর কটলিনে লেখা একটা ভিন লাইব্রেরি। এটা দিয়ে ভিন নাম্বার ভ্যালিডেট করা যায়, চেকসাম চেক করা যায়। আবার মক ভিন নাম্বারও জেনারেট করা যায়।

টেক স্ট্যাক: কটলিন মাল্টিপ্ল্যাটফর্ম

কেন গুরুত্বপূর্ণ: ভিন নিয়ে যারা কাজ করেন, তারা এ লাইব্রেরি দিয়ে ইজিলি ভিন ভ্যালিডেট বা টেস্টের জন্য মক ভিন জেনারেট করতে পারবেন।

ব্যাকএন্ড

সমবায় নথি

২০২৫ - পিএইচপি · লারাভেল

স্থানীয় সমবায় সমিতির ডাটাগুলো ডিজিটালাইজ করার জন্য ডেভেলপ করা।

টেক স্ট্যাক: পিএইচপি, লারাভেল

কেন গুরুত্বপূর্ণ: ছোট সমবায় সমিতিগুলো খুব সহজে তাদের কাজগুলো ডিজিটালাইজ করতে পারবে।

মোবাইল অ্যাপ

IslamQA Android

২০২২ - কটলিন · জেটপ্যাক কম্পোজ

ইসলামকিউএ ডট অর্গের ডাটাগুলো মোবাইলেই স্ক্র্যাপ করে ডাটাবেসে সেভ করে রাখে। যেটা ইউজার সহজে সার্চ করে দেখতে পারবে। তবে ইসলামকিউএর প্রাইভেসি পলিসির প্রতি সম্মান রেখে এটা পরে আর আপডেট করা হয়নি।

টেক স্ট্যাক: কটলিন, জেটপ্যাক কম্পোজ, ওয়ার্কম্যানেজার

কেন গুরুত্বপূর্ণ: ফতোয়া খুব সহজে অফলাইনে যেকোন সময় যেকোন জায়গা থেকে এক্সেস করা যাবে।

আল হাদিস

২০২২ - ডার্ট · ফ্লাটার

বাংলাদেশে সবচেয়ে জনপ্রীয় ইসলামি অ্যাপগুলোর একটা। ৪৯ হাজারের বেশি বাংলা হাদিস পড়া আর সার্চ করার জন্য মোবাইল অ্যাপ। তাদের ফ্লাটারে রিরাইটের কাজটা অনেকাংশে একা করার সুযোগ হয়েছিলো। আলহমাদুলিল্লাহ।

টেক স্ট্যাক: ডার্ট, ফ্লাটার

কেন গুরুত্বপূর্ণ: জনপ্রীয় ইসলামি অ্যাপটা আগে শুধু অ্যান্ড্রয়েড সাপোর্ট থাকলেও, ফ্লাটারে লেখার পর আইওএস ভার্শন এড করা গেছে আর ইউআইও আপডেট করা গেছে।

BaseHubs

২০২১ - কটলিন · ক্লিন আর্কিটেকচার

মিলিটারি ফ্যামিলিকে লোকাল বিজনেসগুলোর ডাটাতে এক্সেস দেয়াই মূল লক্ষ্য।

টেক স্ট্যাক: কটলিন, ক্লিন আর্কিটেকচার, ফায়ারবেস, পার্স এসডিকে

কেন গুরুত্বপূর্ণ: লোকাল বিজনেস সাপোর্ট।

Boulevard Mentorship

২০২১ - কটলিন · মাল্টি-মডিউল

অবুলেভার্ড (Boulevard) নামে একটা প্রতিষ্ঠান যারা সফটওয়্যার ভিত্তিক মেন্টরশিপ আর ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম এটা তাদের মেন্টরশিপ প্রোগ্রামের অ্যান্ড্রয়েড অ্যাপ। ছাত্র বা ক্যারিয়ারের শুরুর দিকে থাকা কেউ অভিজ্ঞ কারও থেকে ক্যারিয়ার গাইডেন্স, কোচিং, নেটওয়ার্কিংসহ নানা সুবিধা নিতে পারবে। অ্যাপটা মূলত মাল্টিমডিউল ছিলো, আর নেটিভ অ্যান্ড্রয়েডে ডেভেলপ করা।

টেক স্ট্যাক: কটলিন, মাল্টি-মডিউল অ্যান্ড্রয়েড

কেন গুরুত্বপূর্ণ: এখানে কোর্স মডিউল, ওয়ান-টু-ওয়ান মেন্টরশিপসহ বিভিন্ন কমপ্লেক্স ফিচার ছিলো।

Marriott Bonvoy

২০২২ · অ্যান্ড্রয়েড · এক্সপেরিমেন্ট

ম্যারিয়ট ইন্টারন্যাশনলের নিজস্ব অ্যাপ। মূলত এটা লয়্যালিটি প্রোগ্রামের অংশ, যেখানে হোটেল কাস্টমাররা মেম্বারশিপ নিতে পারবে, আর কিছু সুবিধা পাবে। বেশ বড় স্কেলের ট্র্যাভেল অ্যাপ। এখানে কিছু এবি টেস্টিং ফিচার নিয়ে স্বল্প পরিসরে কাজ করেছি।

টেক স্ট্যাক: অ্যান্ড্রয়েড

কেন গুরুত্বপূর্ণ: মূলত এত লার্জ ইউজার বেস আর লার্জ স্কেলের অ্যাপে কাজ করার প্রথম সুযোগ ছিলো।

PatientAccess

২০২১ - অ্যান্ড্রয়েড · হেলথকেয়ার

এটা মূলত একটা হেলথকেয়ার অ্যাপ ছিলো। ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ফ্লো আর ম্যাপ ইন্টেগ্রেশনের মত কিছু অংশে আমার কাজ করার সুযোগ হয়েছে।

টেক স্ট্যাক: অ্যান্ড্রয়েড, ফায়ারস্টোর, জেটপ্যাক, গুগল ম্যাপ

কেন গুরুত্বপূর্ণ: সিম্পল অ্যাপ, তবে গুগল ম্যাপে কাজ করে ক্যারিয়ারের শুরুর দিক হিশেবে কিছু বিষয় শেখা হয়েছে।