কর্মজীবন

ক্ষুদ্র এই কর্মজীবনে যেসব প্রতিষ্ঠানে এবং যেসব মানুষের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ।

কর্মজীবন

সাইয়ারাহ · মোবাইল সফটওয়্যার ইঞ্জিনিয়ার

মধ্যপ্রাচ্যভিত্তিক একটি অটোমোটিভ প্ল্যাটফর্ম।

  • একটি কাস্টম-ট্রেইনড ৪২-ক্লাসের মোবাইলনেট ভি৩ লাইটআরটি মডেল ব্যবহার করে একটি লাইটওয়েট, অন-ডিভাইস গাড়ির পার্ট অটো-ক্ল্যাসিফিকেশন সিস্টেম ডেভেলপ করেছি। আইডিয়া থেকে শুরু করে ডাটা স্ক্র্যাপিং, মডেল ট্রেইনিং এবং ইন্টিগ্রেশন পর্যন্ত পুরো প্রসেসটাই আমি করেছি। এটি ফটোগ্রাফারদের হিউম্যান এরর এবং ফটোগ্রাফি টাইম উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে।
  • ক্যামেরাএক্স, লাইটআরটি এবং এমএল কিট ব্যবহার করে একটি রিয়েল-টাইম অ্যান্ড্রয়েড ভিন স্ক্যানার তৈরি করেছি। এতে একটি লাইটওয়েট, কাস্টম-ট্রেইনড কোয়ান্টাইজড ডিটেক্টর এবং একটি জটিল ভিন রিকগনিশন অ্যালগরিদম আছে, যেটি ওসিআর চেক, চেকসাম ভ্যালিডেশন এবং অটো ক্যারেক্টার অ্যাম্বিগুইটি ফিক্স ব্যবহার করে ঝাপসা, অন্ধকার, ব্লারি কিংবা পুরোনো চ্যাসিস কার্ড থেকেও ঠিকভাবে ভিন ডিটেক্ট করতে পারে।
  • এছাড়াও একটি ডিপেন্ডেবল আপলোড ম্যানেজার তৈরি করেছি, যেটি মরুভূমির আনস্ট্যাবল ইন্টারনেট কানেকশনেও আগের তুলনায় ইমেজ লস অনেক কমিয়ে এনেছে।

জুন ২০২৩ - বর্তমান · রিমোট

ম্যাক্সকোড ল্যাব (আইআরডি ফাউন্ডেশন) · মোবাইল অ্যাপ ডেভেলপার

বাংলাদেশের বহুল ব্যবহৃত ইসলামি অ্যাপগুলোর একটি আল-হাদিস নিয়ে কাজ করেছি।

  • আল-হাদিস বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইসলামি অ্যাপ। প্রথমে এর লিগেসি অ্যান্ড্রয়েড ভার্সনের মেইনটেন্যান্সে কাজ করেছি। পরে পুরো অ্যাপটি ফ্লাটারে নতুন করে লেখার কাজেও যুক্ত ছিলাম, যা এখন আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মেই চলে।
  • এখানে আমার মূল কাজ ছিল নেটিভ অ্যান্ড্রয়েড এবং ফ্লাটার ডেভেলপমেন্ট।

অক্টোবর ২০২২ - সেপ্টেম্বর ২০২৩ · অনসাইট

ফাইভার · ফ্রিল্যান্স বাগ ফিক্সার

  • বিভিন্ন ধরনের বেশ কয়েকটি প্রজেক্টে বাগ ফিক্সিংয়ের কাজ করেছি।
  • বেশিরভাগ প্রজেক্টই ফ্লাটারে তৈরি ছিল, তবে অন্যান্য প্রযুক্তিতে তৈরি কিছু প্রজেক্টেও কাজ করেছি।

মার্চ ২০২৩ - জুলাই ২০২৩ · রিমোট (চুক্তিভিত্তিক)

DevStation39 · অ্যান্ড্রয়েড ডেভেলপার

  • বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এখানে পার্টটাইম চুক্তিভিত্তিক কাজ করেছি।
  • বিভিন্ন টেকনোলজি স্ট্যাক ও আর্কিটেকচারে তৈরি অনেকগুলো প্রজেক্টে কাজ করার সুযোগ হয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশের ডেভেলপারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও হয়েছে।
  • Patient Access-এর মতো ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট প্ল্যাটফর্ম, BaseHubs-এর মতো লোকাল বিজনেস ডিসকভারি প্ল্যাটফর্ম, Jobamax-এর মতো জব সার্চ অ্যাপ, Marriott Bonvoy-এর মতো বহুল ব্যবহৃত প্রোডাক্ট এবং Ema 2-সহ বিভিন্ন ধরনের প্রজেক্টে কাজ করার সুযোগ হয়েছে।

আগস্ট ২০২১ - সেপ্টেম্বর ২০২২ · রিমোট